,

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক !! দন্ড

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া  পৌর শহরের ভাদুঘর থেকে  দেশীয় অস্ত্র ও মাদকসহ মনির খান (৪৭)  ও তার সহযোগী মো. মাসুদ উল্লাকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত ঐ এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফদরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক মনির ভাদুঘর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও মাসুদ একই এলাকার মো. সানাউল্লার ছেলে। মনির নিজেকে জেলা ওলামা লীগের সভাপতির পরিচয় দিয়ে শহরসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে ব

বিভিন্ন সূএে জানা যায়।
এনএসআইয়ের ব্রাহ্মণাবড়িয়া জেলার উপ-পরিচালক মো. আবু নায়হান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল এ অভিযানে নেতৃত্বে দেন। (এনএসআই) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাদঘুর এলাকার গ্লোবাল ভিশন ট্রাভেল এজেন্সির অফিসে এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুটি কিরিচ, একটি রামদা, দুই পিস ইয়াবা ট্যাবলেট, একশ গ্রাম গাঁজা, এক বোতল মদ, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ  মনির খান ও তার সহযোগী মাসুদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন আটক দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান