,

আশুগঞ্জের রফিকুল ইসলাম ইতালী গরিঝিয়া জেলা শাখার বিএনপির সভাপতি নির্বাচিত

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ঐতিহ্যবাহী গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল।বাংলাদেশী জাতীয়তাবাদীর ধারক এই দলটি তার আপসহীন নীতি এবং আদর্শে অটল থাকার কারনেই বাংলাদেশের মানুষের কাছে তুমুলভাবে জনপ্রিয়। বহুদলীয় গণতন্ত্র চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে গড়ে তুলেন এই সংগঠনটি। দেশের সীমানা ছাড়িয়ে আরো বহু বছর আগে থেকেই এই সংগঠনটির কার্যক্রম বিদেশের বিভিন্ন দেশেও বাংলাদেশীদের মাঝে বিস্তৃতি ঘটেছে। উল্লেখ্য যে ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন বিএনপি বিদেশের আঞ্চলিক কমিটি বা জেলা কমিটি (প্রভিন্স) কে গঠনতন্ত্রে দেশের একটি থানা কমিটির সমতুল্য মর্যাদা দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি মনফালকোনে গরিঝিয়া শাখার (২৩) সদস্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৩অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমানের উপস্থিতিতে ও ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, যুগ্ম সাধারন সম্পাদক-১ তৌহিদ কাদের এই কমিটি অনুমোদন করেন। এই সময় ইতালী বিএনপির সাবেক সফল সভাপতি শাহ তাইফুর রহমান (ছোটন) ও উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপি মনফালকোনে গরিঝিয়া শাখার ১ নং প্রধান উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম ( আনিস )।

সভাপতি মোঃ রফিকুল ইসলাম ( মোস্তাক ), সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান খান ( সোহেল ), সহ সভাপতি ইদ্রিস মিয়া, মামুন মিয়া, এম ডি.মিজানুর রহমান খান, মিয়া মাসুম, সিরাজুল হক ভ‚ইয়া (টেনিস), সাধারণ সম্পাদক হামীম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ লিটন, এমডি সোহেল রহমান, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভ‚ইয়া, দিলু শেখ, হেলাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মঞ্জুর, জহির ইসলাম, শরীফ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আলম মুহাম্মদ শাহীন, রাহাত খান, কোষাধ্যক্ষ নিয়ামত উল্লাহ,দপ্তর সম্পাদক এমডি, নিজাম উদ্দিন,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলিম মিয়া, ১নং সম্মানিত সদস্য সায়মন রহমান,সাধারণ সদস্য রুবেল হাই। এই কমিটি প্রসঙ্গে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান বলেন, সংগঠন ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও উজ্জ্বীবিত করতে নতুন কমিটি হয়েছে। এই কমিটি সরকারের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সকল কর্মস‚চী অত্যন্ত সুসংগঠিতভাবে পালন করবে বলে আমি প্রত্যাশা করি। ইতালি বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন মনফালকোনে গরিঝিয়া শাখার বিএনপির সকল নেতৃবৃন্দের উদ্যেশ্য সব ধরণের সহযোগিতা আমরা করে যাবো। এবং উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে প‚র্ণাঙ্গ কমিটি গঠন করে ইতালি বিএনপির কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম (মোস্তাক) মনফালকনে গরিঝিয়া শাখার সকল জাতীয়তাবাদী বিশ্বাসী ভাই-বোনদের প্রতি সব সময় দলীয় কাজে পাশে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাবেক প্রধান আহ্বায়ক নুরুল আমিন খন্দকার ,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ বাকী নয় সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবনির্বাচিত প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম (আনিস) মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপিকে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী বিএনপিতে রুপ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে সব সময় রফিকুল ইসলাম মোস্তাকের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

এসময় ইতালী বিএনপির সকল নেতৃবৃন্দ মনফালকনে গরিঝিয়া বিএনপির ভ‚য়সী প্রসংশা করেন। এবং অচিরেই মনফালকনে বিএনপির নিমন্ত্রণে বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমান মনফালকনে আসার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য যে নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম (মোস্তাক) আশুগঞ্জের কৃতি সন্তান । দীর্ঘ এক যুগের ও বেশী সময় তিন ইতালী আছেন ও ইউরোপের প্রতিষ্ঠিত ব্যবসায়ী । ইতালী সহ পুরো ইউরোপের বিএনপির আন্দোলনের পরিচিত মুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা