,

আফগানদের ২৬৮ রানের টার্গেট দিল টাইগাররা

sakib_musfiq_bg_922833284দলীয় ১৯৯ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর সাকিব-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত পাচ্ছিল টাইগাররা। তবে, সাকিব আর মুশফিকের ব্যক্তিগত দুটি অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত অলআউট হয়ে ২৬৭ রান করে টাইগাররা। জিততে হলে আফগানদের করতে হবে ২৬৮ রান।

টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ১৩৬ ম্যাচ খেলা বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং ২৮ ম্যাচ খেলা ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপে আফগানদের হয়ে বোলিং শুরু করেন ২৫ ম্যাচ খেলা হামিদ হাসান।

বেশ দেখেশুনেই শুরু করেন টাইগারদের দুই ওপেনার তামিম-এনামুল। তবে দলীয় ৪৭ রানের মাথায় মিরওয়াইস আশরাফের বলে উইকেটের পিছনে আফসার জাজাইয়ের হাতে ক্যাচ তুলে দেন তামিম (১৯ রান)। আর ব্যক্তিগত ২৯ রানে মিরওয়াইস আশরাফের বলেই এলবির ফাঁদে পড়েন এনামুল। দলীয় ৫২ রানের মাথায় সাজঘরে ফেরেন এনামুল।

তামিম ইকবালের বিদায়ের পর এনামুলও বিদায় নিলে ব্যাটিং ক্রিজের দায়িত্ব নেন ১১১ ম্যাচ খেলা মাহামুদুল্লাহ রিয়াদ এবং মাত্র দুই ম্যাচ খেলা সৌম্য সরকার। তবে, ৫০ রানের পার্টনারশিপ গড়ে ২৫ বলে ব্যক্তিগত ২৮ রান করে বিদায় নেন সৌম্য সরকার। শাপুর জাদরানের বলে এলবির ফাঁদে পড়ার আগে তিনি তিনটি চার আর একটি ছয় হাঁকান।

এর আগে সেট হয়েও শাপুর জাদরানের বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ১১৯ রানে আর ব্যক্তিগত ২৩ রান সংগ্রহ করে উইকেটের পেছনে ধরা পড়েন রিয়াদ।

বাংলাদেশের ক্রিকেট প্রাণ সাকিব আল হাসান দলকে ভালো অবস্থানে রেখে সাজঘরে ফেরেন। হামিদ হাসানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন এ বাঁহাতি ব্যাটসম্যান। আউট হওয়ার আগে তিনি ৫১ বল খেলে একটি ছয়ের সাথে ৬টি চার হাঁকান।

পঞ্চম উইকেট জুটিতে সাকিবের সাথে ১১৪ রানের জুটি গড়া মুশফিক খেলেন ৭১ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস। আফগান দলপতি নবীর বলে সেনওয়ারির তালুবন্দি হওয়ার আগে মুশফিক ৫৬ বল খেলে ৬টি চার আর একটি ছক্কা হাঁকান।

তবে, সাব্বির রহমান ব্যক্তিগত ৩ রানে ফেরেন। মাশরাফি ১৪ ও মমিনুল ৩ রানে ফেরেন।

পাওয়ার প্লে’তে (১০ ওভার) বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল বিনা উইকেটে ৩৮ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ছিল দুই উইকেট হারিয়ে ৬৭ রান। ৩০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১২২ রান তোলে লাল-সবুজরা। আর ৪০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৪ রান।

বিশ্বকাপের ১১তম আসরে ক্যানবেরার মানুক ওভাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। এ আসরের প্রথম ম্যাচ হওয়ায় জয় ভিন্ন কিছুই ভাবছে না লাল-সবুজ জার্সিধারী মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ