,

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান

bd batingতামিম ইকবালের পর সাজঘরে ফিরলেন এনামুল হক বিজয়। ব্যক্তিগত মাত্র ১৯ রান করে ফিরেছেন তামিম। আর বিজয় করেছেন ২৯ রান। ফলে আফগানিস্তানের বিপক্ষে ১৬.৪ ওভার শেষে ২ উইকেটে ৫২ রান করেছে বাংলাদেশ। এতে অনেকটাই চাপে পড়ে গেছে বাংলাদেশ।

শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। বুধবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

অতীতে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিত স্বাধারণত স্পিনাররাই। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল-হাসান ছাড়া কোন স্পেশালিষ্ট স্পিনারকে দলে রাখেনি বাংলাদেশ। তাইজুল ইসলাম ও আরাফাত সানী দুজনকেই বাহিরে রেখে সাজানো হয়েছে প্রথম ম্যাচের চূড়ান্ত একাদশ।

এছাড়া অভিজ্ঞ নাসির হোসেনকে বসিয়ে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সাব্বির রহমানকে। পেস বোলিং আক্রমণ শক্তিশালী করতে দলে রাখা হয়েছে পেস অলরাউন্ডার সৌম্য সরকারকে।

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মমিনুল হক, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান দল : আফসার জাজাই, জাভেদ আহমেদ, নাওরাজ মঙ্গল, আসগর স্টনিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আশরাফ, আফতাব আলম, শাপুর জাদরান ও হামিদ হোসেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ