,

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করতে গিয়ে কারাগারে বর

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাল্যবিয়ে করতে আসার অপরাধে দ্বীন ইসলাম (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত দ্বীন ইসলাম ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে পশ্চিম ভাটপাড়া গ্রামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে দ্বীন ইসলামের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন ইউএনও। পরে তিনি বর দ্বীন ইসলামকে বাল্যবিয়ে করতে আসার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর