,

আশুগঞ্জে শারদিয়ার শেষ মূহুর্তের সাজসজ্জা চলছে

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপূর্ন ও ধর্মীয় সামাজিক উৎসব। প্রতিবছর শরৎকাল এলেই সনাতন ধর্মালম্বীরা মেতে উঠেন দূর্গাপূজার উৎসবের আমেজে। এ যেন এক ধর্মীয় হৃদয় নিংড়ানো মিলন মেলায় পরিনত হয় এই উৎসবে। আগামী ৪অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আরম্ভ হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব এই শারদীয় দুর্গোৎসব। ইতোমধ্যে প্রতিমা তৈরীর কারিগররাও দিনরাত পরিশ্রম করে সাজিয়ে তুলছেন প্রতিমাকে।

অন্য দিকে মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। এবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪টি পূজা মন্ডপে একযোগে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব। পূজামন্ডপগুলো হল আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্র সার্বজনীন পূজামন্ডপ, আশুগঞ্জ চর সোনারামপুর স্কুল মাঠ সার্বজনীন পূজামন্ডপ, চরসোনারামপুর লোকনাথপাড়া সার্বজনীন পূজামন্ডপ, রেইলগেইট রবিদাসপাড়া সার্বজনীন পূজামন্ডপ, আশুগঞ্জ সারকারখানা সার্বজনীন পূজামন্ডপ, বাহাদুরপুর মা আনন্দময়ী ক্লাব সার্বজনীন পূজামন্ডপ, তালশহর পূর্বপাড়া সার্বজনীন পূজামন্ডপ, তালশহর ঠাকুরবাড়ি সার্বজনীন পূজামন্ডপ, লালপুর কান্দাপাড়া সূর্যকুমার দাস সার্বজনীন পূজামন্ডপ, লালপুর পালপাড়া টানপাড়া সার্বজনীন পূজামন্ডপ, লালপুর বায়েক সার্বজনীন পূজামন্ডপ, লালপুর পশ্চিমপাড়া শ্রী নিবাস দাসের বাড়ি, লালপুর নাথপাড়া সার্বজনীন পূজামন্ডপ, লালপুর টানপাড়া বিশ্বরঞ্জন দাস মাষ্টারবাড়ি সার্বজনীন পূজামন্ডপ ।

শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শুরু হবে পূজার আনুষ্ঠানিক যাত্রা। এইদিনে দেবীদূর্গা অশুর বধের পর বাবার বাড়িতে আগমন ঘটে । এইদিনে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দেবীদূর্গার আগমন ঘটে ষষ্ঠী পূজার শুরুর মধ্যদিয়ে।আশুগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক জানান, এবার আশুগঞ্জে ১৪ টি মন্ডপে আগামী শুক্রবার থেকে শারদীয় উৎসব অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক পরিস্থিতি চমৎকার। আইন শৃঙখলা পরিস্থিতি খুবই ভালো। পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা দেয়ার ব্যপারে আমাদের নিশ্চিত করেছেন।

এবার দেবী দূর্গা ঘোটক (ঘোড়ায়) করে আগমন করে সকল প্রকার অশুভ সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করে আবার ঘোটকে র্নিগমন করবেন এটাই ভক্তদের কামনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা