,

নাসিরনগরে পেঁয়াজের দাম বেশি নেয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্গন করে অনৈতিকভাবে পেঁয়াজের দাম বেশি নেয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।এছাড়া ওজনে কম দেয়ায় আরও এক মিষ্টি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ও বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী সজল দেবকে ৫ হাজার,বিশু দেবকে ৫ হাজার,মনোরঞ্জন গোপকে ১০ হাজার টাকা ও রঞ্জন গোপকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে ১ মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।

অপরদিকে একই বাজারে সুশিল গোপের মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রি করায়,বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং একটি মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা