,

ব্যবসায়িদের দখলে আশুগঞ্জ বাজারের প্রধান সড়কের ফুটপাত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারের কাচারির এলাকার প্রধান সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে চলছে কাঠের তৈরী ফার্নিচারের ব্যবসা। গরু পালনসহ নানাভাবে দখল করে নিয়েছে কিছু দখলবাজ ও ব্যবসায়িরা। এ যেন এক চিরস্থায়ি ব্যবসা প্রতিষ্ঠানে পরিনত হয়ে গেছে। যার কারণে স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন না পথচারীরা।
বিভিন্ন ধরনের যান চলাচল প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে।

যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।সড়কটি দিয়ে আশুগঞ্জ সারকারখানা হাউজিং কলোনী ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের কর্পোরেট কলোনীবাসীকে প্রতিদিনই বিভিন্ন কাজে চলাচল করতে হয়। প্রতিদিনই চাকুরি ও ব্যবসাজনিত কারণে নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো মানুষ এ রাস্তায় চলাচল করার কারণে প্রতিনিয়ত এখানে জানজটের সৃষ্টি হয়। দখলবাজ ব্যবসায়িরা স্থানীয় ও প্রভাবশালী হওয়ার কারনে কেউ কিছু বলতে ও প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, এই গুরুত্বপূর্ণ সড়কটি আশুগঞ্জ রেল গেইট থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার ফুটপাত ও রাস্তা স্থানীয় ও প্রভাবশালীদের দখলে চলে গেছে। সেখানে রাখছে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান, গরুপালন, কাঠের তৈরী বিভিন্ন ফার্নিচারের মালামাল ফুটপাত এত সরু হয়ে গেছে যে হেঁটে চলাও দায়। ফুটপাত দখল করে এসব ব্যবসায়ীরা মালামাল রাখছেন স্থায়ীভাবেই। আর যারা ফুটপাতে জায়গা পাচ্ছেন না, তারা মালামাল রাখছেন প্রায় রাস্তার ওপরই। এমনকি রাস্তার ডিভাইজের ওপরেও স্থায়ীভাবে রাখা আছে অন্যান্য আসবাবপত্র। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পথচারীদের চলতে হচ্ছে মূল সড়কে নেমে মাঝপথ দিয়ে।

আশুগঞ্জ এলাকার বাসিন্দা মো. গোলাম সারোয়ার জানান এই পথেই আমাদের নিয়মিত যাতায়াত করতে হয়। কিন্তু বর্তমানে ফুটপাতের পুরো অংশই অবৈধ ব্যবসায়ীদের দখলে। হেঁটে চলাচলের আর কোনো উপায় নেই। বছর দুয়েক আগে এখানে প্রথমে দু-একজন ব্যবসায়ী বিভিন্ন পন্য বিক্রি করতেন। পরে দিন দিন কাঠের তৈরী বিভিন্ন ফার্নিচারের মালামাল ফুটপাত স্থায়ীভাবে রাখার স্থান বানিয়ে নিয়েছে। এখন এমন পর্যায় চলে গেছে যে পথচারিরা ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে ভিড়ের কারণে সামনে এগোতে পারে না।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন ,সড়কের ফুটপাত দখলের বিষয়টি আমার চোখে পড়েছে। শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা