সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ সফল রাজনৈতিক মানুষটির নাম শেখ হাসিনা। বাংলাদেশে উন্নয়নের নামও শেখ হাসিনা।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতদিন বেঁেচ থাকবেন,এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাবেন।

তিনি আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ নেতা নাছিরউদ্দিন রানা ও শরীফুজ্জামান সুমনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ জিতু মিয়া,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,লিয়াকত আব্বাস টিপু,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত প্রমূখ।এসময় উপজেলা,ইউনিয়ন আওয়ামীলী ও অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত করেন দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এখলাছুর রহমান। সভার শুরুতেই শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও পরে শেখ হাসিনার জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে