নাসিরনগরে করা সিআর মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আওলাদ হোসেনের দায়ের করা সিআর মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়ালনগর থেকে হানিফ মিয়াকে ও আজ শুক্রবার সকালে চাতলপাড় থেকে হান্নান মিয়া ও আবদুল হককে গ্রেফতার করা হয়।

গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আওলাদ হোসেনের দায়ের করা সিআর-২৪৪/১৯-(নাসিরনগর)আদালতের মামলার পলাতক ওয়ারেন্টের আসামী গোয়ালনগর দক্ষিণদিয়া গ্রামের মৃত আবদুল আলীর ছেলে হানিফ মিয়া(৩৮),চাতলপাড় কাঠালকান্দি গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে হান্নান মিয়া(৪৫) ও একই গ্রামের ইসু মিয়ার ছেলে আবদুল হক(৪৪)কে পুলিশ গ্রেফতার করেছে।

তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁিক দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আজ শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান আসামীদ্বয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান