,

ব্রাহ্মণবাড়িয়ায় কাগজপএ বিহীন ডাক্তার আটক,অবশেষে মুচলেকায় মুক্ত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন হেলাল উদ্দিন ছিদ্দিক। আবার কখনও হৃদরোগ বিশেষজ্ঞ আবার কখনও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন সে।
সোমবার দুপুরে শহরের রামকানাই স্কুল রোডের ওই বেসরকারি হাসপাতালটিতে
রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়  জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই হেলাল উদ্দিন সিদ্দিক বেআইনিভাবে রোগী দেখছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং বিএমডিসির সনদ দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি বিএমডিসির সনদ পেতে হাইকোর্টে একটি রিটের কাগজ দেখান। সেজন্য তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে হাইকোর্টের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে প্রাইভেট প্র্যাকটিস করতে নিষেধ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান ও এশনা পাল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা