,

২,১৬৪ লিবীয় অভিবাসীকে উদ্ধার করলো ইতালি

64037_italyআন্তর্জাতিক ডেস্ক : ইতালির উপকূলরক্ষীরা গতকাল ব্যাপক অভিযান চালিয়ে ২,১৬৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তারা বোটে করে ইতালির পথে যাচ্ছিল। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ ও লিবিয়ার সমুদ্র উপকূলের মধ্যবর্তী স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইতালিতে অবস্থিত লিবিয়ার দূতাবাস খালি করা এবং লিবিয়ায় সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণার দিনই ব্যাপক এ উদ্ধার অভিযান চালায় ইতালি। লিবিয়ায় বিরাজমান সহিংস ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করেই সব ধরনের কূটনৈতিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সমুদ্রপথে বোটে করে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাওয়ার সময় তাদের উদ্ধার করেন ইতালির সমুদ্র উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। গতকাল সন্ধ্যার মধ্যে ৫২০ জন অভিবাসীকে ইতালির নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। ৯ শতাধিক অভিবাসীকে উপকূলরক্ষী বাহিনী ও কাস্টমস পুলিশের বোটে তোলা হয়। ওই অঞ্চলে থাকা অন্যান্য জাহাজে তোলা হয় উদ্ধারকৃত বাকি অভিবাসীদের। ইতালির পরিবহন মন্ত্রী জানান, গতকাল সকালের দিকে লিবিয়ার উপকূল থেকে স্পিডবোটে যাওয়া সশস্ত্র ৪ ব্যক্তি ইতালির উপকূলরক্ষী বাহিনীর কয়েক সদস্যকে হুমকি দিয়েছিল। অভিবাসীদের একটি বোট থেকে উদ্ধারের পর কলাশনিকভ রাইফেলধারী ব্যক্তিরা ওই বোটটি নিয়ে যায়। গত বছর উত্তর আফ্রিকা থেকে ইতালিতে যাওয়ার পথে বোটডুবিতে ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। এদিকে লিবিয়ায় সহিংস পরিস্থিতি থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে পাড়ি দিচ্ছেন। তাতে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর