,

আশুগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে পৃথকভাবে বালকও বালিকা টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে আশুগঞ্জ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। দুটি টুর্ণামেন্টে রানার্স আপ হয়েছে যথাক্রমে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর