শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ^কর্মা পূজা। এ উপলক্ষে বুধবার সকালে শহরের আনন্দময়ী কালিবাড়ীতে নরসুন্দর কল্যাণ সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। সকালে চন্ডী পাঠের মধ্যদিয়ে পূজার শুরু হয়।

পরে মঙ্গল বিশ্বকর্মা পূজা, উপবাস রেখে অঞ্জলি প্রদান করে পূণ্যার্থীরা। পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে মহাভোগ বিতরণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে উৎসবমূখর পরিবেশে এ পূজার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ^ মঙ্গল ও শান্তি কামনায় কর্মের এ দেবতার পূজার্চনা করে থাকে।