সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামাত গুজব,অপপ্রচার এবং মিথ্যাচার ছড়িয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়—পঙ্কজ দেবনাথ এম.পি

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ :  বিএনপি-জামাত গুজব,অপপ্রচার এবং মিথ্যাচার ছড়িয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।জনজীবনকে বাধাগ্রস্থ করতে চায়,অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।পদ্মা সেতুতে একলক্ষ লোকের মাথা লাগবে বলে যে গুজব ছড়ালো এবং এই গুজবে মানুষের গণপিটুনিতে মানুষ মারা গেল,নারী-পুরুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হল,স্কুল-কলেজের অভিভাবকরা সন্তানদের পাঠাতে থেমে গেল এতে শিক্ষাজীবন ব্যাহত,সমাজ ও জীবন বিপর্যস্ত এমনকি অর্থনেতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
এর মধ্য দিয়ে সার্বিক উন্নয়নের ধারাকে বিএনপি-জামাত বাধাগ্রস্ত করতে চায়।

আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এম.পি. ঢাকা থেকে সড়ক পথে শনিবার দুপুরে সিলেট সাংগঠনিক সফরে যাওয়ার পথে আশুগঞ্জের হোটেল উজান-ভাটিতে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। এরপরে তিনি হোটেল উজান-ভাটির পঞ্চম তলার হলরুমে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ,সরাইল,নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন এবং এই তিন উপজেলা স্বেচ্ছাসেবককলীগের সম্মেলন করার জন্য নির্দেশ দেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্র্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্র্রীয় কমিটির সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.মঈন উদ্দিন মঈন,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্র্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্র্রীয় কমিটির গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু,সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ,নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াদ চিশতী আল হোসাইন,আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো.শাহীন সিকদার,যুগ্ম আহবায়ক মো.সালাহ উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে