সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আমার শহর আমার গ্রাম শীর্ষক আলোচনা সভা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্যের অন্যতম এজেন্ডা“আমার গ্রাম-আমার শহর।এর ধারাবাহিকতায় আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ইনষ্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে“আমার গ্রাম-আমার শহর”শীর্ষক এজেন্ডা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী সভাপতিত্বে ডাঃ কাওসার হাবিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইদ, এলজিইডির নিবার্হী প্রকৌশলী মোঃ শিরাজুল ইসলাম,বাছির আহমেদ,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন,আগামী পাচঁ বছরের পরিকল্পিত উন্নয়নে দেশের প্রতিটি মফস্বল এলাকার গ্রামকে শহরে পরিণত করা হবে।

শহরের সুবিধা নিশ্চিত করা হবে।সেই আলোকে নাসিরনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নে গ্রামে শহরের সুবিধার আওতায় আনতে কার্যক্রম শুরু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক