সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার দায়ে ৩ যুবক আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোড়ায় তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলো মোঃ লাদেন মিয়া (১৯) মোঃ হৃদয় মিয়া (১৯) ও মোঃ আতিক মিয়া ওরফে রমজান (১৮)।পুলিশ শনিবার  দুপুরে আটককৃতদের আদালতে পাঠায়।আটক লাদেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর বাজারের খোকন মিয়ার ছেলে, হৃদয় সরাইল উপজেলার তেরোকান্দা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে ও রমজান আখাউড়া পৌরশহরের দাসপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা অনুমান পৌনে ৭ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে প্রবেশকালে ওই তিন যুবক চলন্ত ট্রেন লক্ষ্য কওে এলাপাথারীভাবে ঢিল ছোড়তে থাকে। এসময় রেলস্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি দাস বলেন, আটকৃতদের মর্ধ্যে একজন ছিনতাইয়ের সাথে জড়িত।তাদেরকে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক