,

ইভটিজিং ও মাদকসংক্রান্ত রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার, অপরাধসহ নৈতিক-সামাজিক অবক্ষয় রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উদ্যোগে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দেশ ও সমাজের কল্যানে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য তাদের অবশ্যই নৈতিক শিক্ষার পাশিাপাশি সামাজিক বিভিন্ন অরাধ থেকে বিরত থাকতে হবে। পরে প্রশ্নোত্তর পর্বে জয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও দুপুরে এ বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর