সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের চাচাতো ভাইকে ফাঁসাতে পাহাড়াদার খুন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে রুবেল মিয়া(২০)এক পাহারাদারকে খুন করা হয়েছে।এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ফান্দাউক ইউনিয়নের রসুলপুর রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,উপজেলার রসুলপুর রাজনগর গ্রামের মন্টু মিয়ার বাড়িতে সকালে বেড়াতে যায় একেই গ্রামের মৃত আবদুল হকের ছেলে রুবেল মিয়া। মন্টু মিয়ার চাচাতো ভাই শহীদ মিয়ার মেয়ে আকলিমা বেগম রুবেল মিয়াকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে শহীদ মিয়ার লোকজন ঘন্টাখানেক পর মন্টু মিয়ার বাড়ির পাশে জমিতে রুবেলের লাশ ফেলে যাওয়ার সময় মন্টু মিয়ার ছেলের বউ ইয়াসমিন আক্তার দেখে চিৎকার করলে তার স্বামী জাবেদ মিয়া ও শাশুড়ি দৌড়ে গিয়ে শহীদ মিয়ার মেয়ে আকলিমা ও ফিরু মিয়াকে আটক করে।এসময় অন্যরা পালিয়ে যায়। পরে তাদেরকে পুলিশে সোর্পদ করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,প্রতিপক্ষ মন্টু মিয়াকে ফাঁসাতে গিয়ে তার চাচাতো ভাই শহীদ মিয়ার পরিবারের লোকজন রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।এ ঘটনায় আকলিমা(১২) ও ফিরু মিয়া(১৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক