,

ফের আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ :  প্রায় ১১২ দিন মেরামত কাজ শেষে চালু হওয়ার ৮ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।সোমবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ১২ মে দুপুরে মেরামত কাজের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১১২ দিন বন্ধ থাকার পর ২ সেপ্টেম্বর কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

এদিকে কারখানা বন্ধের কারণে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। তবে কারখানাটি বন্ধ থাকলেও কমান্ড এরিয়া ভুক্ত ৬ জেলায় সার সরবরাহে কোনো ব্যাঘাত হবে না বলে জানানো হয়েছে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) আব্দুল্লাহ আল বাকী জানান, কারখানাটি চার মাস পর চালু হয়। কিন্তু এরপর থেকে অ্যামোনিয়া প্ল্যান্টের স্টোরেজ কমে গেছে। তাই অ্যামোনিয়া প্ল্যান্টের স্টোরেজ বাড়ানোর জন্য সোমবার রাতে কারখানার ওই অংশটুকুর কাজ বন্ধ করে দেয়া হয়। যার কারণে মঙ্গলবার সকাল থেকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে সবকিছু শেষে কারখানাটিতে উৎপাদন হতে আরও অন্তত তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে কারখানায় ৭২ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। যার কারণে কারখানার কমান্ড এরিয়া ভুক্ত এলাকায় সার সংকটের কোনো সম্ভাবনা নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর