শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ভাষা সৈনিক মুহাম্মদ মুসা আর নেই

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তিতাস পাড়ের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও ভাষা সৈনিক মুহম্মদ মুসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের মোড়ইলস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে জেলা শহরের মোড়াইলস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বাদ আসর জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে মোড়াইল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরে শোকের ছায়া বিরাজ করছে।

এদিকে মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহবিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। এছাড়াও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি