,

সেতু নয় যেন মরন ফাঁদ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌরএলাকার ১০গ্রামের মানুষের চলাচলে জন্য নির্মিত সেতুটি বেহাল দশায় রয়েছে । বেশ কয়েক বছর যাবত এই ভাঙ্গাচোরা সেতুর উপরে গাড়ি চলাচল করতে গিয়ে প্রায় সময়ই ঘটছে দূর্ঘটনা। ভূক্তভোগি এলাকাবাসী বলছে, এটি সেতু নয় যেন চলাচলের জন্য মরন ফাঁদ হয়ে দাড়িয়েছে। মাঝে মাঝে স্থানীয়রা সেতুটির রেলিংয়ে বাঁশ নিয়ে জোড়া তালি দিলেও সাপ্তাহ পার না হতেই সেই আগের অবস্থায়ই ফিরে আসে।

ঝুঁকিপূর্ণ সেতুটি সরজমিনে গিয়ে স্থানীদের সাথে কথা বলে জানাযায়, উপজেলার পশ্চিম উত্তরাঞ্চলের প্রায় ১০টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই ভাঙ্গাচোরা ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সেতুটির ওপর দিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে থাকেন। বর্তমানে সেতুটি যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাশাপাশি সরু এই সেতুর দুই পাশের রেলিং সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় গত কয়েক বছর ধরে রেলিংয়ের স্থানে বাঁশ লাগিয়ে যাত্রীবাহী সকল যানবাহনকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকাবাসী জানান, ৮৭/৮৮ সালের দিকে ভাটা নদীর ওপর সেতুটি নির্মিত হয়। কিন্তু ৫/৭ বছর আগে জনগুরুত্বপূর্ণ এই সেতুর বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ার পরও মারাত্মক ঝুঁকি নিয়ে এলাকার ১০ গ্রামের মানুষ বর্তমানে এই সেতুটির ওপর দিয়ে যাতায়াত করছেন।’যে কোন সময় সেতুটি ভেঙ্গে পড়তে পারে।

এ ব্যাপারে নবীনগরের উপজেলা প্রকৌশলী নূরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘৩৫ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ করতে প্রায় ২ কোটি টাকা লাগবে। ইতিমধ্যে এলজিইিডির প্রজেক্ট ডিরেক্টর আমার কাছে লিখিতভাবে সেতুটি নির্মাণের প্রাথমিক তথ্যাদি চেয়েছেন। আশা করছি, খুব শিগগীরই সেতুটি নতুন করে নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর