সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১২দিন বন্ধ থাকায় আশুগঞ্জ সার কারখানার ১৯০ কোটি টাকার ক্ষতি

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : মেরামত কাজের জন্য বন্ধ হওয়ার প্রায় চার মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার সার উৎপাদন শুরু হয়েছে।সোমবার বিকালে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী। গত ১২ মে দুপুরে মেরামত কাজের জন্য কারখানাটি উৎপাদন বন্ধ করে কর্তৃপক্ষ।

এদিকে কারখানা ১১২ দিন বন্ধ থাকায় প্রতিদিন ১২’শ টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা হিসেবে প্রায় ১ লাখ ৩৫ হাজার টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।যার বাজার মুল্য প্রতি টন ১৪ হাজার টাকা হিসাবে ১৯০ কোটি টাকা। তবে কারখানাটি বন্ধ থাকলেও কমান্ড এরিয়াভূক্ত ৬ জেলায় সার সরবরাহে কোন ব্যাহত হয়নি ।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী জানান, চলতি বছরের ১১ মে শনিবার কারখানার ২০১৮-২০১৯ সালে বিসিআইসি থেকে বেঁধে দেয়া দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের টার্গেট পূরন করা হয়েছে। আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল।

সেই সময়ের কারনেই চলতি বছরের ১২ মে রোববার সকাল থেকে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়েছিল। বন্ধের সময়ে কারখানার যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন লাগানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক