,

‘৩০০ রানের কম হলে জয় কঠিন’

63276_s1ক্রীড়া ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম শক্তির নাম স্পিন বোলিং। বাংলাদেশের স্পিনাররাই যে কোন দলের বিপক্ষে আতঙ্কের মতো। কিন্তু সেই স্পিনই এখন বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের তিনটি প্রস্তুতি ম্যাচে স্পিনাররা তেমন কোন সাফল্যের দেখা পাননি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যতটুকু সুবিধা স্পিনারদের নেয়ার কথা তাও পাচ্ছেন না। প্রথম আনঅফিসিয়াল দু’টি প্রস্তুতি ম্যাচে স্পিনাররা তেমন কোন সুবিধা করতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে সাকিব ও মাহমুদুল্লাহ নিয়েছেন একটি করে উইকেট। স্পিনারদের এমন ব্যর্থতা এখনই ভাবিয়ে তুলছে বিসিবিকে। গতকাল এক সংবাদ সম্মেলনে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার উইকেটে স্পিন  কোন কাজ করছে না। শুধু আমাদেরই নয়। কোন দলের স্পিনই কাজ করেছে না।’ 
তবে দলের পারফরমেন্স নিয়ে হতাশ হলেও ইনজুরি থেকে ফিরেই তামিম ইকবালের ব্যাটে রান দেখে স্বস্তিতে আছে বিসিবি। তামিমের বিষয়ে আত্মবিশ্বাসী নাজমুল হাসানও। তিনি বলেন, ‘তামিম ইনজুরি থেকে ফিরে খুব ভাল  খেলেছে গতকাল । তার  ফেরাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা রান পাচ্ছে না। আশা করি মুশফিক মূল ম্যাচের আগে ফর্মে ফিরতে পারবে। এছাড়া এনামুল-মুমিনুল হকের ভাল খেলাটাও গুরুত্বপূর্ণ দলের জন্য।’ অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে হারটাও দলের জন্য ভাল হয়নি বলেই চিন্তিত বিসিবি প্রধান। এর অন্যতম কারণ তিনটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল গতকাল সর্বোচ্চ সংগ্রহ করলেও এই রানকে অপর্যাপ্ত ভাবছেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘এতো কম রান করে আসলে ম্যাচ জেতা সম্ভব নয়। ম্যাচ জিততে গেলে অবশ্যই ভাল খেলতে হবে।  স্কোরটা আরও বড় করতে হবে। আমার মনে হয় ৩০০ রানের কম হলে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর