,

নাসিরনগরে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিলের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর মধ্যপাড়ায়। গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার ছেলে আরমান মিয়া(১৬) ও সালমান মিয়া(১৪) নিজ গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল হক জানান,ব্যবসায়ী মাসুক মিয়া পরিবার নিয়ে চট্রগ্রামে বসবাস করেন।ঈদ উপলক্ষে চট্রগ্রামে থেকে দুই ভাই বাড়িতে বেড়াতে আসে।ছোট বেলা থেকেই চট্রগ্রামে বসবাস করায় তারা দুই ভাই সাতাঁর জানত না। আজ দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে গিয়ে ছোট সালমান মিয়া পানিতে ডুবে যায়। তাকে বাচাঁতে গিয়ে বড় আরমান মিয়াও ডুবে যায়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। তাদের মুত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর