সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাদের নয়, জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত : আইনমন্ত্রী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ‘ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত, উনি ওনার হাতটা একটু দেখে নিক, ওনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর উনি অন্যের দোষ দিক।’

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।

খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রীসভা করেছিল। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক