সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা জয় বাংলা স্লোগান দেয় না তারা সাপের বাচ্চা : তুরিন আফরোজ

news-image

‘জয় বাংলা’ স্লোগান দেয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। যারা জয় বাংলা স্লোগান দেয় না তাদের রাজাকার-আলবদর ও সাপের বাচ্চা বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শোকের মাস আগস্টজুড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে। ঐ সভায় তিনি বলেন, ‘জয় বাংলা আমাদের রণক্ষেত্রের, মুক্তিযুদ্ধের স্লোগান। যে জয় বাংলা স্লোগান দেবে না সে রাজাকার-আলবদর ও সাপের বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়। সাপের ফনা ভেঙে দিতে হবে।’

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, শোকের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর সঙ্গে আমাদের শপথ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করার। শুধু স্লোগান দিলেই চলবে না।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে