বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহিংসতা রোধে সব পক্ষের ভূমিকা দরকার: বার্নিকাট

usaজনগণের গণতান্ত্রিক অধিকার চর্চার পূর্ণাঙ্গ সুযোগ দেয়ারও আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, “চলমান সহিংসতা রোধে সব পক্ষকে ভূমিকা রাখতে হবে।”
 
দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

মার্শা ব্লুম বার্নিকাট বলেন, “বাংলাদেশে যে সহিংসতা চলছে তা খুবই মর্মান্তিক। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে ভিন্নমত প্রকাশের জন্য গণতান্ত্রিক অধিকার থাকা প্রয়োজন।”
 
বৈঠকের বিষয়ে বার্নিকাট বলেন, “দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নতুন বার্তা