,

সুলতানপুর প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষক রহিমা খাতুনের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিমা খাতুন গতকাল মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে নিজ বাড়ি সুলতানপুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৬৫ বছর। তিনি স্বামী ও ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী সদর উপজেলা কৃষকলীগের সহ-সহ-সভাপতি শাহআলম।

রহিমা খাতুন সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় শিক্ষতার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও নিজেকে নিবেদিত রেখেছিলেন। পরে মঙ্গলবার বিকেলে বাদ আসর সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা রহিমা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ইউপি চেয়ারসম্যান শেখ ওমর ফারুকসহ শিক্ষকবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়ার আবেদন করেছেন মরহুমার স্বামী শাহআলম।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ