শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যায় ৪ জনের যাবজ্জীবন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কলেজছাত্র মো. সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের করে কারাদণ্ডে আদেশ দেয়া হয়।এছাড়াও চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. মোহন মিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও মো. শ্যামল মিয়াকে দুই বছরের কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ আসামিকে বেকসুর খালাস দেয়া মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. দিদারুল আলম, মো. মামুন মিয়া, মো. নাহিদ মিয়া ও মো. আনিসুর রহমান। তাদের সবার বাড়ি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া গ্রামের মো. সোহরাব মিয়ার কলেজ পড়ুয়া ছেলে সাইফুল ইসলামকে হত্যার পর স্থানীয় নতুন চকবাজার এলাকার একটি সেতুর পাশে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ড পরদিন ৪ ফেব্রুয়ারি নিহতের চাচা ও মো. সেলিম মিয়া বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দুই আসামি মৃত্যুবরণ করায় ১৪ জনের বিরুদ্ধে মামলা চলমান থাকে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ মোল্লাহ ওই বছরের ৪ জুন ১৪ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত এই রায় দেন।

মামলার বাদী মো. সেলিম মিয়া সাংবাদিকদের জানান, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে বেকসুর খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার বিষয়ে রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নজরুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের জানান, বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন আমরা তাতে সন্তুষ্ট।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি