সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ হেফাজতে বাবুল মিয়া (৫৫) নামে এক আসামীর মৃত্যু হয়েছে।নিহত বাবুল উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মৃত লাল খাঁর ছেলে।

থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান, উপজেলার কোয়ারপুর গ্রামের বাবুল মিয়া বিজয়নগর থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভূক্ত আসামী। আজ রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় বুকে ব্যথা অনুভব হলে উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় আনা হয়। পরে সন্ধ্যায় আবারও বুকে ব্যথা অনুভব হলে তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ছাত্তার,সাহাব উদ্দিন,দুলাল মিয়া,ফুল মিয়াসহ নিহতের পরিবার সূত্রে জানা গেছে,আজ রবিবার দুপুরের দিকে কোয়ারপুর গ্রামের বাজারের একটি কাঠের দোকান থেকে বাবুলকে গ্রেফতার করা হয়।এসময় স্বজনরা পুলিশকে বাবুলের নামে থানায় কোন মামলা আছে কিনা জানতে চায় কিন্তু তখন পুলিশ কোন গ্রেফতারি পরোয়ান দেখাতে পারেনি।তবে তাকে ছাড়া জন্য দারোগা শামীম ২০ হাজার টাকা উৎকোচ চেয়েছিল। এদিকে স্বামীর মৃত্যুর খবরে নিহতের স্ত্রী আছিয়া বেগম বার বার সংজ্ঞা হারান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শোয়েব মোঃ শাহরিয়ার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে বাবুল মিয়ার মৃত্যু ঘটতে পারে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন( এসপি পদন্নোতিপ্রাপ্ত) বলেন,গ্রেফতার পরোয়ানা নিয়ে পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করেছে। পুলিশ হেফাজতে অসুস্থ অবস্থায় বাবুল মিয়ার মৃত্যু হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে পুলিশ বাবুলকে ছেড়ে দেয়ার জন্য পরিবারের কাছে টাকা চাওয়ার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক