,

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খাদেম মাওঃ শিব্বির আহমেদের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খাদেম মাওলানা শিব্বির আহমেদ গত শুক্রবার বিকাল আনুমানিক ৪টায় শহরের উত্তর পৈরতলাস্থ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪২) বছর। তিনি, স্ত্রী, ৩ ছেলে, বাবা, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা জেলা জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শনিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি সরাইল উপজেলার টিঘরে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

খাদেম মাওলানা শিব্বির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলামসহ কমিটির সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা