বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠক

63034_barnikatআন্তর্জাতিক ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ দুপুর ১২টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বার্নিকাট জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা শক্তিশালী করতে আলোচনা হয়েছে। শিগগির সাংবাদিককের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।