,

ব্রাহ্মণবাড়িয়ায় দুধ বিক্রি করতে গিয়ে শিশু যৌন নিপীড়নের শিকার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে। যৌন নিপীড়নের শিকার শিশুটি ঘাটুরা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কাজী পাবেল ঘাটুরা গ্রামের কাজী বাড়ির মৃত কাজী আনু মিয়ার ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটুরা গ্রামের কাজী পাবেলের বাড়িতে প্রতিদিন গরুর দুধ বিক্রি করে ওই শিশুর পরিবার। বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে আনু মিয়ার বাড়িতে দুধ দিতে পাঠায় তার মা। বাড়িতে যাওয়ার পর আনু মিয়ার ছেলে কাজী পাবেল শিশুটিকে ঘরে আটকে রেখে যৌন নিপীড়ন করে। পরে কান্নাকাটি শুরু করলে শিশুটিকে ছেড়ে দেয়া হয়।

শিশুটির মা জানান, দুধ দিয়ে বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে সে সবকিছু খুলে বলে। ঘটনা জানাজানির পর পাবেল আমাদের হুমকি দেয় কাউকে যেন ঘটনা না জানাই। কিন্তু এলাকায় জানাজানির পর পাবেল পালিয়ে গেছে। জেলা সদর হাসপাতালের চিকিৎসক জিনান রেজা জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। তবে অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে কাজী পাবেলের মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আমাদের কাছে ওই শিশুর পরিবার কোনো অভিযোগ নিয়ে আসেনি। তবে খবর পেয়ে সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর