,

বাংলাদেশের শেষ মুহূর্তে সর্বনাশ : সবাইকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন মালয়েশিয়া

mal fotbalএকবারে শেষ মুহূর্তে বাংলাদেশের সর্বনাশটি করে দিলেন মালয়েশিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ ফাইজাত। কর্নার কিক থেকে ভেসে আসা বলে অসাধারণ এক হেডে বাংলাদেশের জালে বল জড়িয়ে দিলেন তিনি। ৯০+২ মিনিটে এসে ফাইজাতের এই গোলেই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ৩-২ গোলের ব্যবধানে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোটা আর জেতা হলো না মামুনুলদের।

৪০ মিনিটের মধ্যে দুই গোল হজম। হতাশায় ছিল বাংলাদশের সমর্থকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার প্রত্যাশার পারদ তুঙ্গে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এই মুহুর্তে ২-২ গোলে সমতা এনেছে মামুনুল শিবির।

বঙ্গবন্ধু  স্টেডিয়ামে চলছে শিরোপা জয়ের লড়াই। ৩২ মিনিটেই প্রথম গোল পায় মালয়েশিয়া। গোলটি ছিল অসাধারণ। দুর্দান্ত এক ফ্রি কিকে বাংলাদেশের জাল কাঁপান মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল। নয়নকাড়া এই ডিফেন্ডারের বাকানো শট অনেক উপরে লাফ দিয়েও রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক শহিদুল। এর আট মিনিটের ব্যবধানে মালয়েশিয়া লিড নেয় ২-০ গোলে। বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে এই গোলটি করেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভোুত খেলোয়াড় কুমারান।

তবে দ্বিতীয়ার্ধে পুরোদমে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ৪৯ মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোল শোধ করেন দেশ সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এর মিনিট পাচেক পর ডিফেন্ডার ইয়াসিন খানের ঝলক। তার দুর্দান্ত হেডে ম্যাচে ২-২ ব্যবধানে সমতা আনে বাংলাদেশ। এরপর ৯০+২ মিনিটেই মালয়েশিয়ার জয়সূচক গোল।

ম্যাচে শেষে চ্যাম্পিয়ন মালয়েশিয়া ও রানার্স-আপ বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর তথ্য বিয়ষক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ।

ম্যাচে শেষে চ্যাম্পিয়ন মালয়েশিয়া ও রানার্স-আপ বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর তথ্য বিয়ষক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। – See more at: http://www.thereport24.com/article/86830/index.html#sthash.tHnQp8VR.dpuf

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ