শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বসতঘরে আগুন, প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

news-image

সাগর, আখাউড়া : ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া পৌরসভায় বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে টিনের চালার ঘরে আগুন লেগে আসবাব পত্র সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাতে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া গ্রামের মো: আলীম মিয়ার ছেলে মো:গাজী মিয়ার বসতঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে স্বর্নলংকার,  টিভি,  ফ্রিজ, বিভিন্ন আসবাবপত্র,  নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাড়ির মালিক মো: গাজী মিয়া জানান রাত সাড়ে তিনটার সময় বসতঘরে হঠাৎ আগুন লেগে ঘরের টিন, ইলেকট্রনিক সামগ্রি, নগদ টাকা, আসবাব পত্র স্বর্ণলংকার সহ সমস্ত মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এতে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আখাউড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন লিডার মো:চান মিয়া বলেন আমরা ধারনা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।