,

বিশ্বকাপ কাঁপানো মিথ!

DL law in durban 2003_1ক্রীড়া ডেস্ক : সংবাদ সম্মেলনের মঞ্চে উঠছেন গ্রাহাম স্মিথ। ক্লান্ত পা গুলো যেন চলছেই না; দু’চোখে রাজ্যের বিস্ময়। মুখে কিছু না বলার আগেই অভিব্যক্তিটা বুঝে ফেলা যায় – ‘আর কত?’
বলা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটা দৃশ্যপট। বছর চারেক আগের কথা। আরেকটি বিশ্বকাপের ফেবারিট হয়ে আসো দক্ষিণ আফ্রিকানদের বিদায় ঘটলো কোয়ার্টার ফাইনালে। তাও আবার ক’দিন আগেই একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে। মাত্র ২২২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৭২ রানেই ধসে পড়লো হাসিম আমলা, স্মিথ, জ্যাক ক্যালিস, জেপি ডুমিনিদের বিখ্যাত ব্যাটিং লাইনআপ।
২৫ মার্চের রাতের সেই সংবাদ সম্মেলনে প্রত্যাশাটা সত্যিই যেন বোঝা হয়ে উঠছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কের জন্য। স্বদেশী এক সাংবাদিক কোন রাখঢাক না রেখেই প্রশ্ন করে বসলেন, ‘প্রশ্নটা আগেও অনেকবার করা হয়েছে। আবারও করছি, এখন কি অন্তত আপনারা মানছেন যে ‘চোকার’ কথাটা সত্যিই আপনাদের নামের সাথে যায়?’
এরপরই অবাক হওয়ার পালা। সেই ১৯৯২ সাল থেকে অনেকবার যারা চোকার শব্দটা শুনলেই ক্ষেপে উঠতেন সেই দলের কোচ কোন উচ্চবাচ্যই করলেন না। শান্ত-ক্লান্ত কণ্ঠস্বর দিয়ে বলে দিলেন, ‘হ্যা, হয়তো এক সময় আমরা নিজেরাও এটা মানতে চাইতাম। তবে, এখন আর অস্বীকার করার উপায় নেই। সত্যিই হয়তো আমরা চোকার।’
চোকার কথাটা আক্ষরিক অথেই ঢুঁকে গেছে ক্রিকেট অভিধানে। একধাপ এগিয়ে হয়তো বলা যায়, বহুল ব্যবহারের ফলে ক্লিশে হয়ে গেছে শব্দটা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য শব্দটা যন্ত্রনার, আক্ষেপের। টাইমস অব ইন্ডিয়ার সোনার ভাদুরিয়া কিংবা রয়টার্সের মার্ক মিডোসের ভাষায়, ‘চোক এমন একটা শব্দ যেটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের রাতের ঘুম হারাম করে রেখেছে প্রায় তিন যুগ!’
কোনটা রেখে কোনটাকে এগিয়ে রাখবো? ৯২’ এর সেমিফা্ইনাল? ফাইনালে ওঠার জন্য তখন দু’দশক পর ক্রিকেটে ফেরা দক্ষিণ আফ্রিকানদের দরকার ১৩ বলে ২২ রান। হঠাৎ বৃষ্টি! ভুতূরে বৃষ্টি আইনে পরে লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২১! কাচের গ্লাস ঘেরা ড্রেসিং রুমে দাঁড়িয়ে থাকা প্রোটিয়াদের ছলছল চোখ, আর বিজয়ী ইংলিশদের উল্লাস – ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজিক দৃশ্য হয়ে আছে এটা।
চোকার
১৯৯৬ সালের বিশ্বকাপে এসে তাদের ছিটকে দিয়েছিলেন ব্রায়ান লারা। তবে, সবচেয়ে বড় ‘কাণ্ড’ ঘটলো ১৯৯৯ সালের বিশ্বকাপে। আবারও সেই সেমিফাইনাল। শেষ বলে দরকার এক রান, অ্যালান ডোনাল্ডের দ্বিগবিদিকশুণ্য দৌড়, নায়ক থেকে ল্যান্স ক্লুজনারের ‘ট্রাজিক নায়ক’ হয়ে ওঠা – নিশ্চিত ভাবেই দক্ষিণ আফ্রিকানরা ভুলে যেতে চাইবেন এই স্মৃতি।
আর সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশের মাটিতে অভিজ্ঞতার কথাটা তো শুরুতেই বললাম। সেদিনের গ্রাহাম স্মিথ বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। দলপতির দায়িত্বে এবার এবিডি ভিলিয়ার্স। এবার বিশ্বকাপ কাঁপানো মিথটা ভাঙা যাবে তো?

উত্তরটা সময়ই বলে দেবে। আর এক সপ্তাহ পরেই যে শুরু বিশ্বকাপ!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ