,

নাসিরনগরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, গাছসহ গ্রেফতার ১

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগরে রাইসুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের বাড়ির উঠানে গাঁজা চাষ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোর্কণ গ্রামে বাড়ির আঙ্গিনায় চাষ করা গাঁজার গাছসহ সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নাসিরনগর থানার ওসি(তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশ আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে রাইসুল ইসলামকে (৩০) গোর্কণ নিজ বাড়ির উঠানের প্রায় ১০/১২ ফুট উচ্চ একটি চাষকৃত গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করেছে। আটককৃত রাইসুল ইসলাম গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

নাসিরনগর থানার ওসি(তদন্ত) কবির হোসেন জানায়,সে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ একটি চক্র নিয়ে গাঁজা সেবন করে আসছে। গোপনে সে গাঁজা চাষ করেছিল।অভিযান চালিয়ে বড় একটি গাঁজার গাছ উদ্ধার ও চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাইসুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর