,

নাসিরনগরে আলোর পথ মানব কল্যান সংঘের উদ্যোগে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আমরা পারি আমরা পাবর আমাদের সমাজ আমরাই গড়ব এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগরে আলোর পথ মানব কল্যান সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অর্ধশতাধি সুবিধা বঞ্চিত ও গরিব অসহায় শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোঃ নাজিউর রহমানের সভাপতিত্বে নজীব উদ্দিন সোহেলের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,প্রধান শিক্ষিকা দোলন রানী সরকার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাকিল সিদ্দিকী,মোঃ টি আর সবুজ,মোঃ আবদুর রাজ্জাক,মোঃ সানাউল্লাহ মিয়া,তোফায়েল আহমেদ লিটন,মোঃ আব্দুল আলী। অনুষ্ঠানে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত ও গরিব অসহায় শিশুদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়।এসময় মীর শাহীন,হাবিবুল্লাহ,জুনাঈদ আহমেদ,তানজিল আহমেদ,মুক্তাদির রেজা,রামিন আহমেদ,নুরুজ্জামান,জহিরুল ইসলাম,মিঠু সরকারসহ সংগঠনের সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি