,

ডাকবাংলোয় প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণ করলেন ইউএনওর গাড়িচালক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মনির (৩৫)। এই অভিযোগে মনিরের বিরুদ্ধে ধ’র্ষণ মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় ইউএনও অফিসের এমএলএসএস ছোটনের (৪০) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

ধ’র্ষণের শিকার ওই গৃহবধূ জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বাধালিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী প্রবাসে থাকার কারণে বর্তমানে আখাউড়া উপজেলার গাজীরবাজারে এলাকায় থাকেন তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বামী প্রবাসে থাকার কারণে আখাউড়ার ইউএনওর গাড়িচালক মনির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। মনির বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাও কেশবপুরের মৃত ধন মিয়ার ছেলে। এরপর মনির ইউএনও অফিসের এমএলএসএস ছোটনের সঙ্গে ওই নারীর পরিচয় করিয়ে দেন। এরই মধ্যে মনির প্রায়ই অ’শ্লীল ছবিসহ ওই নারীকে কুপ্রস্তাব দিত। মনিরের প্রস্তাবে রাজি হওয়ার জন্য ওই নারীকে চাপ দিত ছোটন।

এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয় মনির। এরপর ১৫ জানুয়ারি বিয়ের আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের ডাকবাংলোয় নিয়ে ছোটনের সহায়তায় প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণ করে মনির। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর ওই নারী মনিরকে বিয়ের জন্য চাপ দিলে গোপন ভিডিওর কথা বলে তার কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। ঘটনাটি কাউকে জানালে ওই নারীর সাত বছরের কন্যাসন্তানকে খুন করে মরদেহ গুম করে ফেলবে বলে হুমকি দেয় মনির।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, মনি আমাদের রেগুলার স্টাফ না। তিনি মাস্টাররোলে কাজ করেন। তার বি’রুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। আর ছোটনের ব্যাপারে আদালত যে রায় দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর