,

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-১৪)। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটকৃতরা হলেন- কসবা উপজেলার নয়নপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে রুহুল আমিন (২৭) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার শিরু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানিয়েছে র‌্যাব।

এতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মো. যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল নয়নপুর বাজারের মিয়া ‘চাঁন প্লাজায়’ অভিযান চালায়। এ সময় রুহুল আমিন ও শহিদুল ইসলামকে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর