,

নির্ধারিত স্থানে পশু জবাই ও যথাযথ ভাবে বর্জ্য অপসারণ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে : জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান

news-image

কুরবানির বর্জ্য পরিষ্কার ও আমাদের করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার” উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিভিন্ন সচেতনামূলক বক্তব্যের ব্যানার ফেস্টুন লিফলেট নিয়ে র‌্যালী শহরের লোকনাথ টেংকের পাড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ এড. লোকমান হোসেন, উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহ আলম প্রমূখ। ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা আবু বক্করের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর)অঅবু সাঈদ শামীম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, কুরবানীর পশু জবাই এবং পশুর বর্জ্য নিষ্কাশনে সকলের সচেতনতা প্রয়োজন, পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে এবং বর্জ অপসারণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুন্দর পরিবেশ রক্ষা এবং সকলের সুস্বাস্থ্যের জন্য নির্ধারিত স্থানে পশু জবাই এবং যথাযথ বর্জ্য অপসারণ নিষ্কাশনের জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি দূষণমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়ার জন্য ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রমের প্রসংশা করেন এমনই কাজে সকলকে উৎসাহ ও সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সবাইকে একসভায় বক্তারা সুরক্ষিত পরিবেশের স্বার্থে নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবাই করতে এবং যত্রতত্র পশু বর্জ্য না ফেলতে সকলকে আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সহায়তায় এ কর্মসূচীতে ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ