শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অপরিশোধিত ১২ হাজার লিটার তেল জব্দ

news-image

তৌহিদুর রহমান নিটল,  ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে গ্যাস ফিল্ডের অপরিশোধিত তেল খোলাবাজারে বিক্রির সময় ১২ হাজার লিটার তেলবোঝাই একটি লরি জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। সোমবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাজার থেকে লরিটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এনএসআই সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাসের সঙ্গে বের হওয়া অপরিশোধিত তেল নিয়ে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-০৮০০৪৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় আসছিল। ঘাটুরা গ্যাসক্ষেত্রে তেল পরিশোধনের জন্য আনা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ওই লরি থেকে ধরখার বাজারের একটি দোকানে তেল বিক্রি করার সময় লরিটি জব্দ করা হয়। তবে লরি চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম চৌধুরী  জানান, ধরখার বাজারে ‘হিমেল ভান্ডারী তৈল ভান্ডার’ নামের এক খুচরা দোকানে তেল বিক্রির জন্য লরিটি থামানো হয়েছিল। কিন্তু তেল বিক্রি করতে পারেনি। তার আগেই লরিটি জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি