ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু ২৮ জন আক্রান্ত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জন বলে নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ১৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাঞ্চারামপুরে আক্রান্ত অজ্ঞাত আরও ৩জন ঢাকায় হাসপাতালে ভর্তি। ডেঙ্গু রোগ সংক্রান্ত এক সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম একথা জানান।

৩১ জুলাই বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার ও এডিস মশা থেকে নিরাপদে থাকুন এবং ডেঙ্গু প্রতিরোধ করুন” এই স্লোগানসমূহকে প্রতিপাদ্য রেখে ডেঙ্গু রোগ সংক্রান্ত এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিভিল সার্জন আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দুররে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান