,

ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান : কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিবকে আঞ্চলিক ও জেলা স্কাউটস এর অভিনন্দন

news-image

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের নির্বাহী কমিটির সভা গত মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটস এর সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের কৃতি সন্তান প্রফেসর মোঃ আবদুল ছালাম।

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া, শিক্ষা বোর্ডের নবাগত সচিব ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার কৃতি সন্তান নুর মোহাম্মদ,কুমিল্লা অঞ্চলের কমিশনার মফিজুল ইসলাম সরকার, সম্পাদক আবদুল আউয়াল ভ’ইয়া, আঞ্চলিক পরিচালক স্বপন কুমার দাস, আঞ্চলিক উপ কমিশনার ট্রেনিং নোমান সরকার,অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ এবিএম আবুল হাশেম সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

সভায় কুমিল্লা অঞ্চলের নির্বাহী কমিটির নবাগত সভাপতি সহ অন্যান্য নবাগত সদস্যদের ফুলেল অভিনন্দন জানান হয়।

এদিকে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের নবাগত সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটস এর সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রফেসর মোঃ আবদুল ছালাম, এবং সচিব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান নূর মোহাম্মদকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল,সহ সভাপতি ফরিদ আহম্মেদ খান, সহকারী কমিশনার (সিনিয়র) মোঃ সাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (সংগঠন) আল আমীন শাহীন সহ জেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর