মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব মেড্ডা জামে মসজিদে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, উগ্র প্রতিবাদে এরাদায়ে তালিমিয়া ও কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রসার প্রিন্সিপাল মুফতী মোঃ মোবারকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা সাজিদুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে মুফতী এনামুল হাসান, মুফতী আরিফুল ইসলাম, মাওলানা জুনায়েদ কাশেমী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবেশী দেশ ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে। একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে উঠে পড়ে লেগেছে। গত ২৫ জুলাই মেড্ডা এলাকায় মসজিদে অগ্নিসংযোগ করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এ সময় মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদ করায় চাঁদপুরে মুফতি ছানাউল্লাহকে গ্রেফতারের প্রতিবাদসহ মসজিদে অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

উল্লেখ্য, গত ২৫ শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া পূর্ব মেড্ডা জামে মসজিদে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

 

এ জাতীয় আরও খবর

নাট্যনায়ক আতাউর রহমানের মৃত্যু, শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে

ইরানি তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম পদচারণা

উচ্চশিক্ষিতদের জন্য নতুন কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা

জামায়াত আমিরের বাজার নিয়ন্ত্রণের ঘোষণা

হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী

ইনিংস ঘোষণার পর পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’