সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুর মশাকে ন্যাচারাল গজব বললেন শামীম ওসমান

news-image

মশাকে ‘ন্যাচারাল গজব’ বলে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘পাপ করে কিছু লোক আর ভোগে সমস্ত জাতি। মশা একটি আতঙ্ক হয়েছে। আর সবাইকে আতঙ্কিত করতে কাজ করছে কিছু লোক। আজকে এডিস মশা এসেছে কাল আরেকটি মশা আসবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মনকে স্বচ্ছ না করো।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘এডিস মশা দেখতে কেমন? সেটি দেখতে কালো না সাদা দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে তুমি তোমার বাড়িঘর পরিস্কার রাখো, সবাইকে সচেতন রাখো। মশা কামড়াতে পারাবে না। মশা বিনা কারণে আসে না। এই মশার উদ্ভব আসছে নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিলো দুনিয়াতে। একটা মশা এসে তার নাক দিয়ে ঢুকে গিয়েছিলো। ওই মশার নাম কি ছিল আমি জানিনা। মশার অত্যাচারে সে তার মাথায় বাড়ি দিতে বলছিল। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যখন কোনো দেশে পাপাচার হয়, এটা ন্যাচারাল গজব। ’

মশা নিধনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘সচেতন হলে মশা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্কুলগুলোতে মশা বিষয়ে সচেতনতা শুরু করতে হবে। দেশের জন্য প্রতিদিন ২ ঘন্টা সময় ব্যয় করতে হবে। আমরা তোমরা মশার কামড়ে অস্থির কিন্তু কিছু কিছু মানুষের লাভ। ওষুধ কিনছে, এটা কিনছে, ওটা কিনছে এগুলা ওর লাভ।’

খাদ্যে ভেজাল প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘ভেজাল খাওয়ানোর পর ধরা পড়লে জরিমানা হবে কেন, একেবারে সিলগালা করা হবে না কেন। আসলে ক্ষতি কিন্তু আমরা আমাদের নিজেদেরই করছি। শিশুদের ভালো কিছু শেখান। জোড়াতালি দিয়ে স্বপ্ন পূরণ হবে না, জিডিপি বাড়তে পারে। দেশের কিছু লোক অনেক বড়লোক হয়ে যাবে। যেমন সারা পৃথিবীতে ৭০০ কোটি মানুষের কাছে যে সম্পদ আছে তার সমান আছে মাত্র ১০/১২ জনের হাতে। আমরা সচেতন না হলে লাভ নেই। ’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ- ৬২ বিজিবির নায়েক সুবেদার কুতুবুল আলম, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক