মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিলকেন্দাই গ্রামে দু’ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুর রউফ (৭৫) ও মলাই মিয়া (৪৫)। আজ মঙ্গলবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ (৭৫) এর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে আহতাবস্থায় ঢাকায় নেয়ার পথে মলাই মিয়া মারা যায়। নিহত দু’ জনই বিলকেন্দাই এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাষ্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় মাষ্টার বাড়ির লোকজনের হামলায় খন্দকার বাড়ির মলাই মিয়া ও আব্দুর রঊফ গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মলাই মিয়া মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীণ অবস্থা মঙ্গলবার সকালে আব্দুর রউফ মারা যায়। ঘটনার পর থেকেই বিলকেন্দাই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ের রয়েছে। সংঘর্ষের ঘটনায় ইন্ধনদাতাসহ জড়িত সকলকেই আইনের আওতায় আসবে।

এ জাতীয় আরও খবর

নাট্যনায়ক আতাউর রহমানের মৃত্যু, শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে

ইরানি তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম পদচারণা

উচ্চশিক্ষিতদের জন্য নতুন কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা

জামায়াত আমিরের বাজার নিয়ন্ত্রণের ঘোষণা

হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী

ইনিংস ঘোষণার পর পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’