মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় মলাই মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় গুরুতর আহতাবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার বিলকেন্দাই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। বিকেলে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাষ্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ আহত হয়। এ সময় মাষ্টার বাড়ির লোকজনের হামলায় খন্দকার বাড়ির মলাই মিয়া গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়। বাকিদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সংঘর্ষে নিহতের খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক