মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ধরমন্ডলে পিতার হাতে ছেলে খুন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে মাদকাসক্ত পিতার হাতে ছেলে মোরছালিন (১০) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে । সে ধরমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতা মাদকাসক্ত মোশাহিদ মিয়াকে(৩৫) গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ধরমন্ডল গ্রামের আনুর বাড়ির পার্শ্ববর্তী করবস্থানের পাশে মোরছালিনের গলা কেটে ফেলে পালিয়ে যায় ঘাতক। পরে এলাকাবাসীর সন্দেহ হলে নিহতের পিতা মাদকাসক্ত মোশাহিদকে আটক করে পুলিশে দেয়। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পিতা নিজেই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,ঘাতক একজন মাদকাসক্ত।

প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিহতের গলায় দড়ি পেচিয়ে পরে ব্লেড দিয়ে গলার বাম পাশ কেটে নিজেই খুন করেন। ঘাতক মোশাহিদকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদরে জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক